ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ অটোরিকশায় এসে আসিফ আকবরের গাড়িতে হামলা: পুলিশ রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ ইসলাম আমরা শান্তি মুচলেকায় স্বাক্ষর করব না: নেহা বোরা ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ মাদ্রাসাশিক্ষককে সপাটে চড়ের ঘটনায় মুখ খুলেছেন ভুক্তভোগীর বাবা ২৫০ শতাংশ শুল্কের হুমকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, তাও নোবেল পেলাম না: ট্রাম্প মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা অজু আছে কিনা সন্দেহ হলে কী করবেন?

হাওরে ঘুরতে গিয়ে মাদকসেবন, পাঁচ পর্যটকের কারাদণ্ড

টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ জন পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১২:০ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১২:০ সময়
হাওরে ঘুরতে গিয়ে মাদকসেবন, পাঁচ পর্যটকের কারাদণ্ড ছবি : সংগৃহীত
টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ জন পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ জন পর্যটককে আটক করা হয়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।

দণ্ডিতরা হলেন- তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন, আহমেদ মাহফুজ।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায় গণমাধ্যমকে বলেন, আমরা খবর পাই মধ্যনগর বাজারের পাশে একটি হাউসবোটে কিছু তরুণ গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। এরা প্রত্যেকে ছাত্র ও তাদের কাজের জন্য অনুতপ্ত বলে জানিয়েছে। পরে তাদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করি। হাওর এলাকায় ভ্রমণরত কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি