ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করার চেষ্টা করছেন: রোনালদো চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ ইংলিশ তারকার বরগুনায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে বিদ্যুৎ সরবরাহ ভূমিধসে বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত, বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বালোগুন ইস্যুতে ট্রাম্পের ফোনকলের কথা স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তপশিল: ইসি মাছউদ

হ্যাক হল শ্রুতি হাসানের এক্স অ্যাকাউন্ট, ভক্তদের সতর্ক বার্তা

‘সাবধান! আমি ভেবে ভুল করেও কোনও পোস্টে সাড়া দেবেন না।’ নিজের এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে যাওয়ার পর এমনই
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ১১:২১ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ১১:২১ সময়
হ্যাক হল শ্রুতি হাসানের এক্স অ্যাকাউন্ট, ভক্তদের সতর্ক বার্তা ছবি : সংগৃহীত
‘সাবধান! আমি ভেবে ভুল করেও কোনও পোস্টে সাড়া দেবেন না।’ নিজের এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে যাওয়ার পর এমনই সাবধান বাণী দিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। শুধু তাই নয় ভক্তদের তিনি সাবধান করে আরও বলেছেন যে, তার প্রোফাইল থেকে কোনওরকম মাইক্রোব্লগিং লিঙ্ক পাঠানো হলে অনুরাগীরা তা যেন কোনওভাবেই অ্যাকসেপ্ট না করেন। মঙ্গলবার একথা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সাবধানবাণী দিয়েছেন তিনি তার ভক্তদের। 

এদিন এই পোস্টে শ্রুতি লেখেন, ‘ আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং কোনও পোস্ট দেখে কোনওরকম আলাপ আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে।’

২৩ জুন শেষ পোস্ট করেন শ্রুতি তার এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি?’ এটাই ছিল অভিনেত্রীর করা শেষ পোস্ট। তারপরেই তার এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার মতো দুর্ঘটনা ঘটে।

সম্প্রতি ‘ঠগ লাইফ’র অডিও লঞ্চে একটি ধামাকাদার একটা পারফর্ম্যানসের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন শ্রুতি। ছবির পুরো কাস্টের সঙ্গে চেন্নাইয়ে ছবির অডিও লঞ্চে মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রুতি। ছিলেন বিশিষ্ট সুরকার এ আর রহমানও। লোকেশ কানাগরাজের কুলি ছবিতে এর পর দেখা যাবে শ্রুতিকে। এই ছবিতে শ্রুতি ছাড়াও রয়েছেন রজনীকান্ত, নাগার্জুনা প্রমুখ। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল