ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ইউরোপে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি ও কম যেসব দেশে ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার বিমা কোম্পানির অনিয়মে হাত দেওয়ার পর থেকেই বাধা আসা শুরু হয়েছে: অর্থমন্ত্রী মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী

ইভ্যালির রাসেলের ৩ মাসের কারাদণ্ড

চেক প্রতারণার মামলায় এবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
ইভ্যালির রাসেলের ৩ মাসের কারাদণ্ড ছবি : সংগৃহীত
চেক প্রতারণার মামলায় এবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সঙ্গে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন। মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে ১ লাখ ৫৫ হাজার টাকার একটি চেক দেন। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ১১ জানুয়ারি ২০২২। বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। বিষয়টি নিয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারি ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলি ১ নম্বর আদালতে ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে হস্তান্তরযোগ্য দলিল আইনে (এনআই অ্যাক্টে) মামলা দায়ের করেন।

এ মামলায় রোববার ইভ্যালির সিইও রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করেছেন আদালত। তবে রায় ঘোষণাকালে আসামি মোহাম্মাদ রাসেল কাঠগড়ায় ছিলেন না।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বিএম ইমরান (শাওন) বিষয়টি নিশ্চিত করেছেন।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত