ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ৪:৩২ সময়
হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার (২২ জুন) ‘কূটনীতির সুযোগ এখনও আছে কি না’— এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে, আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে।
এ সময়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য’ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেইসাথে তিনি সতর্ক করেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে।

এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ