ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ লাল কার্ড দেখে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র ‘শাহজালাল রুমিকে গ্রেপ্তারের অভিযানে বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে’ মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ

মুশফিককে ছুঁয়ে লিটনের নতুন রেকর্ড

ক্যারিয়ারের শুরুতে খানিক নড়বড়ে অবস্থানে থাকলেও ধীরে ধীরে নিজেকে দারুণভাবেই মেলে ধরেছেন লিটন কুমার দাস। জাতীয় দলে এই
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:২২ সময়
মুশফিককে ছুঁয়ে লিটনের নতুন রেকর্ড ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের শুরুতে খানিক নড়বড়ে অবস্থানে থাকলেও ধীরে ধীরে নিজেকে দারুণভাবেই মেলে ধরেছেন লিটন কুমার দাস। জাতীয় দলে এই মুহূর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক। টেস্টের মিডল অর্ডারে নিজেকে করেছেন ভরসার কেন্দ্র। উইকেটের পেছনেও তার ক্ষিপ্রতা মুগ্ধ করার মতোই। সবশেষ গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে লাহিরু উদারাকে স্ট্যাম্পিং করে দেশের সেরা উইকেটেররক্ষক হিসেবে নিজের নামটাকে সবার ওপরে নিয়ে এসেছেন লিটন।

টেস্টে এই মুহূর্তে লিটনের মোট ডিসমিসাল সংখ্যা ১১৩টি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় লিটনের পাশেই আছে মুশফিকুর রহিমের নাম। অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটারও করেছেন ১১৩ ডিসমিসাল। তবে মুশফিক যেটা অর্জনে সময় নিয়েছেন ৯৯ ইনিংস। লিটন কুমার দাস সেটা করেছেন মাত্র ৬৪ ইনিংসেই।

মুশফিকের ইনিংসপ্রতি ডিসমিসাল ১.১৪১। বিপরীতে লিটন দাসের ডিসমিসাল ইনিংসপ্রতি ১.৭৬৫। বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলট। সাবেক অধিনায়ক পাইলটের টেস্ট ডিসমিসাল ৮৭ টি। ইনিংসপ্রতি ডিসমিসালের হিসেবে সংখ্যাটা ১.৪২। এই পরিসংখ্যানে অবশ্য বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান। কমপক্ষে দশ ডিসমিসাল আছে এমন উইকেটরক্ষকের হিসেবে তার ইনিংসপ্রতি ডিসমিসাল ১.৮৮।

ব্যাটিং হিসেবে অবশ্য মুশফিকের চেয়ে খানিক পেছনেই আছেন লিটন। উইকেটরক্ষক থাকা অবস্থায় ১০৪ ইনিংসে ৩৭ গড়ে ব্যাট করেছিলেন মুশফিক। অন্যদিকে ৩৬ দশমিক ৭৩ গড়ে ব্যাট করেছেন লিটন কুমার দাস। ক্যারিয়ারের প্রায় মধ্যগগণে থাকা লিটন অবসরের আগে নিজেকে কোথায় নিয়ে যান, সেটা সময়ই বলে দেবে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল (ইনিংসপ্রতি ডিসমিসাল)

১১৩ - লিটন কুমার দাস (১.৭৬৫)
১১৩ - মুশফিকুর রহিম (১.১৪১)
৮৭ - খালেদ মাসুদ পাইলট (১.৪২৬)
৩৪ - নুরুল হাসান সোহান (১.৮৮৮)
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা