ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

এই প্রথম দেশে চালু হচ্ছে গুগল পে, মিলবে যেসব সুবিধা

দেশে সিটি ব্যাংকের সহযোগিতায় প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সার্ভিস গুগল পে। এনএফসি (NFC) প্রযুক্তি সমর্থিত
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
এই প্রথম দেশে চালু হচ্ছে গুগল পে, মিলবে যেসব সুবিধা ছবি : সংগৃহীত
দেশে সিটি ব্যাংকের সহযোগিতায় প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সার্ভিস গুগল পে। এনএফসি (NFC) প্রযুক্তি সমর্থিত ডিভাইসে তাদের ফোন ট্যাপ করে মাস্টারকার্ড-ভিসা কার্ড দিয়ে লেনদেন করতে পারবেন অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।

গুগল পে একটি কনট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি। এতে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য ফোনে সংরক্ষিত থাকে।

ফলে ফোনটি পিওএস (Point of Sale) মেশিনে ট্যাপ করলেই সম্পন্ন হয় পেমেন্ট। এতে কার্ড বহনের কোনো ঝামেলা নেই। এ ছাড়া টাকার লেনদেন দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন হয়।

মিলবে যেসব সুবিধা:

ভিজিক্যাল কার্ড না থাকলেও ফোন ট্যাপ করেই শপিং, রেস্টুরেন্ট বা ট্রান্সপোর্টে পেমেন্ট করা যাবে।

প্রতিটি লেনদেন টোকেনাইজেশনের মাধ্যমে হয়, যার মানে হচ্ছে কার্ডের আসল নম্বর কখনোই শেয়ার হয় না। ফলে তথ্য চুরির ঝুঁকি থাকে তুলনামূলক কম।

গুগল পে-তে ক্যাশ, কার্ড সোয়াইপ কিংবা পিনের ব্যবহারের প্রয়োজন নেই। ফলে ট্রান্সজ্যাকশন দ্রুত হয়।

ইউজাররা গুগল ওয়ালেট অ্যাপে একাধিক কার্ড সংযুক্ত করে সহজে ব্যবস্থাপনা করতে পারবেন।

আন্তর্জাতিকভাবে গুগল পে সমর্থিত যেকোনো জায়গায় এই কার্ড দিয়ে পেমেন্টের সুযোগ মিলবে। গুগল পে চালু উপলক্ষে সিটি ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন দোকান ও অনলাইন প্ল্যাটফরমে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার পাবেন।

গুগল পে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এনএফসি সুবিধাযুক্ত অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা। যাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড সিটি ব্যাংকের মাধ্যমে ইস্যু করা রয়েছে তারা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে এটি ব্যবহার করতে পারবেন।

বিশেষজ্ঞরা জানান , গুগল পে চালু হওয়ায় দেশে ডিজিটাল লেনদেনের পরিধি আরো বাড়বে। কনট্যাক্টলেস পেমেন্ট জনপ্রিয় হবে, ক্যাশলেস ইকোনমির দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ