ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

মার্কিন প্রযুক্তি কোম্পানির স্থাপনাও ‘সম্ভাব্য লক্ষ্য’ ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এবার মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আঞ্চলিক অফিস ও অবকাঠামোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৭ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:৭ সময়
মার্কিন প্রযুক্তি কোম্পানির স্থাপনাও ‘সম্ভাব্য লক্ষ্য’ ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এবার মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আঞ্চলিক অফিস ও অবকাঠামোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম বুধবার (১১ মার্চ) এ সম্পর্কিত একটি তালিকা প্রকাশ করেছে। খবর সিএনএনের। প্রতিবেদন অনুযায়ী, ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ শিরোনামে প্রকাশিত তালিকায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সেবা, ডেটা সেন্টার এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট কেন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে।


তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে। ফলে ইরানের দৃষ্টিতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও ক্রমশ বাড়ছে। তালিকায় উল্লেখ করা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, ওরাকল এবং প্লানটিয়ার টেকনোলজি।


প্রতিবেদন অনুযায়ী, এসব কোম্পানির মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন স্থাপনা—বিশেষ করে ইসরায়েল, দুবাই এবং আবুধাবিতে অবস্থিত অফিস ও প্রযুক্তিগত অবকাঠামোর কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছিল। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাহরাইনে অবস্থিত একটি অ্যামাজন ডেটা সেন্টারে ড্রোন হামলার ঘটনাও উল্লেখ করা হয়।


বিশ্লেষকদের মতে, প্রযুক্তি অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেতে পারে এবং তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই