ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার শাহবাগের তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

প্রতারণা করে আয়ের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে বিপুল অর্থ আয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনি
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
প্রতারণা করে আয়ের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে বিপুল অর্থ আয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’ যৌথভাবে এই মামলা করেছে। মামলার অভিযোগে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের বিভ্রান্ত করে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে মেটা বিপুল অঙ্কের আয় করেছে। নথি অনুযায়ী, ২০২৪ সালে কোম্পানিটির মোট আয়ের প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ১৬ বিলিয়ন ডলার এসেছে এসব সন্দেহজনক ও নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে।


এছাড়া দাবি করা হয়েছে, ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ১৫ বিলিয়ন উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপনের সম্মুখীন হচ্ছেন। অভিযোগে আরও বলা হয়, এসব বিজ্ঞাপনদাতার কাছ থেকে বেশি অর্থ নেওয়া হলেও ব্যবহারকারীদের করা প্রতারণা সংক্রান্ত ৯৬ শতাংশ বৈধ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। ‘টেক জাস্টিস ল’ এর মতে, মেটা একদিকে প্রতারণা প্রতিরোধের কথা বললেও অন্যদিকে বিজ্ঞাপন থেকে বেশি আয় করার জন্য প্রতারণামূলক কার্যক্রমকে সুযোগ দিচ্ছে। তাদের দাবি, এটি কেবল ত্রুটি নয়, বরং একটি ব্যবসায়িক কৌশল।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, অভিযোগগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তারা আদালতে বিষয়টি মোকাবিলা করবে। পাশাপাশি ব্যবহারকারীদের সুরক্ষায় কাজ করার কথাও উল্লেখ করে তিনি জানান, গত বছর ১৫ কোটি ৯০ লাখের বেশি প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়েছে এবং প্রায় ১ কোটি ৯০ লাখ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক