ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় "হিলারি" ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

শক্তিশালী হ্যারিকেন ‘হিলারি’ ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। মেক্সিকোর বাজা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কাছাকাছি চলে এসেছে
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪৮ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪৮ সময়
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় "হিলারি" ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা ছবি : অনলাইন
শক্তিশালী হ্যারিকেন ‘হিলারি’ ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে। মেক্সিকোর বাজা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কাছাকাছি চলে এসেছে হ্যারিকেন হিলারি। আর এই ঝড়ের আগে ক্যালিফোর্নিয়ার বিস্তৃত অঞ্চলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১৯ আগস্ট) হ্যারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটাগরি-৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নেয়। তবে এটির প্রভাবে বাজা ও ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দিতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে ক্যালিফোর্নিয়ার গভর্নরের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘হ্যারিকেন হিলারিকে মোকাবিলা ও ঝড় পরবর্তী উদ্ধার অভিযানের অংশ হিসেবে, আজ (শনিবার) গভর্নর গ্যাভিন নিউসোম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঝড়ের প্রভাব শুরুর আগে প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে সমন্বয় অব্যাহত আছে।’

এদিকে এই হ্যারিকেনের কারণে ওই অঞ্চলে সাধারণত এক বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়— সে পরিমাণ বৃষ্টি একদিনেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সিএনএন
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ