ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দেখেনি : ইশরাক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, এই ধরনের মূর্খ উপদেষ্টা
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ৪:৭ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ৪:৭ সময়
এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দেখেনি : ইশরাক ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দেখেনি।

বুধবার (১৫ জুন) ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে করা অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। তিনি বারবার বলেছেন, এখানে আইনি জটিলতা রয়েছে, সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ থেকে এই বিষয়টি বহু আগেই মীমাংসা হয়ে গেছে। তারপরেও যদি বলেন এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলব যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দেখেনি।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটি বাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আমরা বলতে চাই, এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। কীভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, বিতর্কিত করা যায় এবং জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করা যায়, সেই চেষ্টায় তারা লিপ্ত হয়েছে।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে আজও অবস্থান নিয়েছে সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ‘ঢাকাবাসীর’ ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা।

বুধবার (১৫ জুন) ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করলেও দুপুরে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। এরপর তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের পর নগর ভবন প্রাঙ্গণে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নাগরিক সেবা কার্যক্রমের অচলাবস্থা কাটাতে নিজেদের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে আসছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। সেসময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয়, সেজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৫ মে থেকে আন্দোলনে নামেন ইশরাক সমর্থকরা। তাদের আন্দোলনের কারণে ডিএসসিসি নগর ভবন কার্যত অচল হয়ে পড়ে। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর এ রিট মামলার ওপর কয়েক দফা শুনানির পর তা খারিজ করে আদেশ দেন হাইকোর্টের বেঞ্চ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’