ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

আলোচিত জুলাই সনদ ঘোষণা ও অসমাপ্ত প্রস্তাবগুলোতে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে আবারও আলোচনায় বসেছে জাতীয়
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন প্রতীকী ছবি
আলোচিত জুলাই সনদ ঘোষণা ও অসমাপ্ত প্রস্তাবগুলোতে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (১৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।

জানা যায়, প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ঐকমত্য গঠনে এই বৈঠকে গুরুত্ব দেয়া হবে। আজকের আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বী-কক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব বিষয়।

বৈঠ‌কে অংশ নি‌তে বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য সালাহউদ্দিন আহ‌মেদ ও হা‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদসহ তিন সদস‌্যের প্রতি‌নি‌ধি দল প্রবেশ ক‌রে‌ছে। এছাড়াও সি‌পি‌ডি, বাসদসহ ক‌য়েক‌টি ইসলা‌মিক দ‌লের নেতারাও এসে যোগ দিয়েছেন এই বৈঠকে।

১৮ ও ১৯ জুন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলবে এই বৈঠক।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস