ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

সৎ মা ইস্যুতে উল্টো ফাঁসছেন শাওন পরিবার!

সৎ মা ইস্যুতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও তার পরিবারের ওপর নেমে এসেছে আইনি ঝড়। যে মামলায় তারা
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ১২:২৫ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ১২:২৫ সময়
সৎ মা ইস্যুতে উল্টো ফাঁসছেন শাওন পরিবার! ছবি : সংগৃহীত
সৎ মা ইস্যুতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও তার পরিবারের ওপর নেমে এসেছে আইনি ঝড়। যে মামলায় তারা অভিযোগকারীর ভূমিকায় ছিলেন, সেই মামলাই মিথ্যা প্রমাণিত হয়ে এখন উল্টো তারাই হয়েছেন আসামি। আদালত শাওন, তার বাবা ও পরিবারের ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

২০২৪ সালের ৫ এপ্রিল শাওনের বোন মাহিন আফরোজ শিঞ্জন, বাড্ডা থানায় মামলা করেন নিশি ইসলাম ও আল মাহফুজ খানের বিরুদ্ধে। অভিযোগ, তারা মিথ্যা পরিচয়ে ঘনিষ্ঠতা গড়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীকে জোর করে বিয়ে করতে বাধ্য করেন।

কিন্তু মামলার তদন্তে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে, এই অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। বরং মোহাম্মদ আলী স্বেচ্ছায় নিশি ইসলামের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন এবং হাসিমুখে নিকাহনামায় স্বাক্ষর করেন। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি। 

বরং মিথ্যা মামলা করার কারণে বাদীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। আদালত বাদী পক্ষকে নোটিশ দিয়েছে। আগামী ১০ জুলাই মামলার পরবর্তী শুনানি। 

এরই মধ্যে নিশি ইসলাম শাওন, তার পরিবার ও পুলিশের কয়েকজন কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে পাল্টা মামলা করেছেন। আদালত গ্রেফতারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আসামিদের বিরুদ্ধে। ২২ এপ্রিল পুলিশের দুই কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও বাকি ১০ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রয়েছে। 

নিশি ইসলাম বলেন, মিথ্যা মামলায় তাকে হয়রানি করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি শাওন ও অন্য আসামিদের শাস্তি দাবি করেছেন। অন্যদিকে শাওন ও তার পরিবার এখন রয়েছেন আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?