ঢাকা | |

বাবর, রিজওয়ান, শাহিনের দিকে আর তাকাচ্ছে না পাকিস্তান!

এক সময় পাকিস্তান দলের অধিনায়কত্ব করা বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান ও শাহিন শাহ আফ্রিদি — এই তিন তারকা
  • আপলোড সময় : ১২ জুন ২০২৫, দুপুর ১০:৩৭ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৫, দুপুর ১০:৩৭ সময়
বাবর, রিজওয়ান, শাহিনের দিকে আর তাকাচ্ছে না পাকিস্তান! ছবি : সংগৃহীত
এক সময় পাকিস্তান দলের অধিনায়কত্ব করা বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান ও শাহিন শাহ আফ্রিদি — এই তিন তারকা ক্রিকেটারকে বাংলাদেশ সিরিজ়ের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের সিরিজ়ে তাদের না রাখা নির্বাচক কমিটির একটি সুপরিকল্পিত পদক্ষেপ।

সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসন ও অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। জানা গিয়েছে, সম্প্রতি সাদা বলের ক্রিকেটে এই তিন ক্রিকেটারের পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ় হারের সময় দলের অধিনায়ক ছিলেন রিজ়ওয়ান এবং দলের অংশ ছিলেন বাবরও। এরপর নিউ জিল্যান্ড সিরিজ়ে বাদ পড়েন তাঁরা। এবার বাংলাদেশ সিরিজ়েও জায়গা হয়নি।

এক পিসিবি কর্তা জানিয়েছেন, "হেসন ও সলমন স্পষ্ট বলেছেন, কোনও ক্রিকেটারের জন্য দরজা চিরতরে বন্ধ নয়। তবে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পক্ষেই ভোট দিয়েছেন নির্বাচকরা।" তাঁদের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে মন্থর স্ট্রাইক রেট এবং আগ্রাসনের অভাবে অনেক সময় দলের জয় হাতছাড়া হয়েছে। তাই নতুন মুখদের দিকে তাকানো হচ্ছে।

নির্বাচক কমিটির প্রধান হিসেবে রয়েছেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ় আহমেদ। তাঁর সঙ্গে আছেন আকিব জাভেদও। শোনা গিয়েছে, হেসন বাবর ও রিজ়ওয়ানকে দলে রাখতে চাইলেও আকিব তরুণদের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

শাহিন শাহ আফ্রিদি যদিও নিউ জিল্যান্ড সিরিজ়ে ছিলেন, তবে পারফরম্যান্স সন্তোষজনক ছিল না — চার ম্যাচে মাত্র ২ উইকেট ও প্রতি ওভারে ১০.২৩ রান দেন। সেই কারণেই তাঁকেও বাদ দেওয়া হয়েছে।

পাকিস্তান এখন আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় দল গড়ার কাজে নেমেছে। হেসন এই তিন তারকাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতের পরিকল্পনায় আপাতত তারা নেই।

বাংলাদেশ সিরিজ়ের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই। এরপর পাকিস্তান দল যাবে ফ্লোরিডায়, যেখানে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। এছাড়াও আফগানিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সিরিজ় রয়েছে সূচিতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা