ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা ছবি : সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা করেছে। অভিযোগ, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেন করেছেন।

৩ জুন (মঙ্গলবার) দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে সংস্থাটির ঢাকায় সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

প্রথম মামলায় উল্লেখ করা হয়, নূর মোহাম্মদ তার দায়িত্বকালে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার সম্পদ অর্জন করেছেন যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া তার ১৭টি ব্যাংক হিসাব থেকে প্রায় ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, স্বামীর প্রভাবে তিনি ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার টাকার বাইরে সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগদখলে রেখেছেন। তার ২১টি ব্যাংক হিসাব থেকে প্রায় ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

উভয় মামলায় নূর মোহাম্মদ ও ইসমত আরা বেগম দুজনকেই আসামি করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা