ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

আইপিএলের ধকল শেষে বিশ্রামে পুরান, ফিরলেন হোল্ডার-রাসেল

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। দুই অভিজ্ঞ ক্রিকেটার
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
আইপিএলের ধকল শেষে বিশ্রামে পুরান, ফিরলেন হোল্ডার-রাসেল ছবি : সংগৃহীত
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। দুই অভিজ্ঞ ক্রিকেটার জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল ফিরেছেন দলে।

যদিও দুই মাসের বেশি সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত থাকায় ক্লান্ত সাবেক অধিনায়ক নিকোলাস পুরান আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। প্রসঙ্গত, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে খেলার তেমন বাধ্যবাধকতাও নেই।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হোল্ডার। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। একই বছরের নভেম্বরে দেশের হয়ে সর্বশেষ সংক্ষপ্তি ফরম্যাটে খেলেছেন রাসেল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞদের নিয়ে নতুনভাবে দল গোছানো শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দেশের হয়ে হোল্ডার ৬৩টি ও রাসেল ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে শাই হোপের। গত ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান রোভম্যান পাওয়েল। নেতৃত্ব ছাড়লেও দলে জায়গা ধরে রেখেছেন পাওয়েল। বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাস্টিন গ্রেভস, শামার স্প্রিঙ্গার ও টেরেন্স হাইন্ডস। দলে আরও ফিরেছেন শেরফানে রাদারফোর্ড।

ইংল্যান্ড সিরিজের দলে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন না ব্রেন্ডন কিং ও রোস্টন চেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ইংল্যান্ড সিরিজ শেষে দেশে ফিরবেন কিং ও চেজ। সদ্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হয়েছেন চেজ। তাদের দুজনের বদলি হিসেবে আয়ারল্যান্ড সিরিজের দলে যোগ দেবেন কেসি কার্টি ও জাইড গুলি।
৬ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে এবং ১২ জুন থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ