ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানিন সুবহা আইসিইউ-তে

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে লাইফ
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, দুপুর ১০:৪২ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, দুপুর ১০:৪২ সময়
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তানিন সুবহা আইসিইউ-তে ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

জানা গেছে, গতকাল সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন সুবহা।

এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, গতকাল সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন অভিনেত্রী। বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়।

এরপর ডাক্তারের পরামর্শ আফতারবনগরের হাসপাতাল থেকে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু।

ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন একটি পার্লার। তানিনের অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার মা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার