ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে : মুশতাক আহমেদ

পাকিস্তানের বিপক্ষে হারের মধ্যে দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। গতকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগাররা হেরেছে
  • আপলোড সময় : ২৯ মে ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ২৯ মে ২০২৫, সকাল ৯:৩৬ সময়
আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে : মুশতাক আহমেদ ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে হারের মধ্যে দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। গতকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগাররা হেরেছে ৩৭ রানে। এমন হারের পরেও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানালেন কামব্যাক করার সামর্থ্য বাংলাদেশ দলের রয়েছে। মুশতাক বলেন, 'আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি বিশ্বাস করি আমাদের ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য আছে।’

পরে ম্যাচ শেষে পাকিস্তানকে প্রাপ্য কৃতিত্বও দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। আঘা সালমান (সালমান আলী আঘা) দারুণ খেলেছে। ক্রিকেটিং শট খেলেছে। টি-টোয়েন্টি হোক আর টি-টেন হোক, আপনাকে বেসিক ঠিক রাখতে হবে। ক্রিকেটিং শট খেললেই ভালো হবে। বোলাররা যেখানেই বল করেছে সেখানেই মেরে দিয়েছে। আঘা সালমানকে কৃতিত্ব দিতে চাই কারণ অনেক ভালো খেলেছে।’

মুশতাক আরও বলেন, ‘আমাদের দুই মেইন পেসার নেই। সঠিক বলেছেন আপনি। তাসকিন (আহমেদ) ফিজরা (মুস্তাফিজুর রহমান) নেই। শরিফুল (ইসলাম) ভালো শুরু এনে দিয়েছে। পাকিস্তানের আজকে ভালো ইনটেন্ট ছিল। ফলে তাদের কৃতিত্ব দিচ্ছি।' 

এছাড়া দুই পেসার হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবকে পুরো ৪ ওভার না করানো প্রসঙ্গে মুশতাক বলেন, ‘অধিনায়কের সাথে কথা হয়নি এখনও। পিচ শুরুতে ট্যাকি (স্টিকি বা আঠালো) ছিল। সুইং হচ্ছিল। স্লো হচ্ছিল। যখন আমরা শুরু করলাম। ফখর এবং সাইমের আউট দেখলে বুঝতে পারবেন। প্রথম ৫-৬ ওভারে ট্যাকি পিচ ছিল। পরে পিচ আরও ভালো হয়েছে ক্রমাগত। লিটন (দাস) হয়ত স্পিনে বেশি আত্মবিশ্বাসী ছিল।’

এছাড়া একাদশ বাছাই প্রসঙ্গে মুশতাক বলেন, ‘বেঞ্চ স্ট্রেন্থ বাজিয়ে দেখতে হবে বিশ্বকাপের আগে কোন কম্বিনেশন আমাদের জন্য কাজ করবে। লং টার্ম চিন্তা করতে হবে। জাকের (আলী অনিক) মিডল অর্ডারে ভালো করছে। সে অনেক ভালো ক্রিকেট খেলছে। তাওহিদও (হৃদয়) ভালো করছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু