ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

হলিউডে প্রথমবারের মতো সানি লিওন

বলিউডের পরিচিত মুখ ও গ্ল্যামার তারকা সানি লিওন এবার অভিনয় জীবনকে নিয়ে যাচ্ছেন এক নতুন মোড়ে। দীর্ঘদিন ধরে
  • আপলোড সময় : ২৭ মে ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
হলিউডে প্রথমবারের মতো সানি লিওন ছবি : সংগৃহীত
বলিউডের পরিচিত মুখ ও গ্ল্যামার তারকা সানি লিওন এবার অভিনয় জীবনকে নিয়ে যাচ্ছেন এক নতুন মোড়ে। দীর্ঘদিন ধরে রোমান্টিক চরিত্র ও রিয়ালিটি শোতে জনপ্রিয়তা কুড়ানো এই অভিনেত্রী এবার যুক্ত হচ্ছেন হলিউডের একটি ভিন্নধর্মী চলচ্চিত্রে, যেখানে তিনি অভিনয় করছেন এক জাতিসংঘ শান্তিরক্ষী অফিসারের চরিত্রে।

এটাই হতে যাচ্ছে তার হলিউড অভিষেক, আর সেই অভিষেক হচ্ছে প্রেম কিংবা গ্ল্যামারের বাইরের এক চরিত্রে—যেখানে থাকবে মানবতা, বেদনা আর সাহসিকতা। ইতিমধ্যেই ছবিটির শুটিং শেষ হয়েছে। নাম এখনও প্রকাশ না করা হলেও যুদ্ধপরবর্তী এক অঞ্চলকে কেন্দ্র করে তৈরি হয়েছে এর কাহিনি। ছবির কিছু দৃশ্য ইতোমধ্যেই অনলাইনে এসেছে, যেখানে সানিকে দেখা গেছে মিলিটারি পোশাকে, অস্ত্র হাতে, বিপজ্জনক পরিস্থিতিতে।

একটি দৃশ্যে দেখা যায়, তিনি একটি আধুনিক কন্ট্রোল রুমে, যেখানে তার চোখেমুখে দৃঢ়তা ও বুদ্ধির ছাপ—যেন এক সম্পূর্ণ নতুন সানি লিওন। সূত্র অনুযায়ী, চরিত্রটি তার অভিনয়জীবনের আগের যেকোনো রোল থেকে আলাদা; এটি আবেগ, শক্তি ও দায়িত্ববোধে পরিপূর্ণ, যা তার ক্যারিয়ারে এক নতুন দিক উন্মোচন করতে যাচ্ছে।

অভিনয়ের বাইরেও সফলতা থেমে নেই তার জীবনে। সম্প্রতি মুম্বাইয়ের ওশিওয়ারায় 'ভীর সিগনেচার' নামের একটি প্রিমিয়াম কমার্শিয়াল প্রজেক্টে সানি লিওন ৮ কোটি রুপিতে একটি অফিস স্পেস কিনেছেন। এই প্রকল্পে অমিতাভ বচ্চন, অজয় দেবগন, কার্তিক আরিয়ান ও সারা আলি খানের মতো তারকারাও বিনিয়োগ করেছেন।

সরকারি নথি অনুযায়ী, তার কেনা সম্পত্তির কার্পেট এরিয়া প্রায় ১,৯০৫ বর্গফুট, বিল্ট-আপ এরিয়া ২,০৯৫ বর্গফুট, সঙ্গে তিনটি গাড়ি পার্কিং সুবিধা। এই কেনাবেচা নিবন্ধিত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, যেখানে স্ট্যাম্প ডিউ বাবদ তিনি দিয়েছেন ৩৫.০১ লাখ রুপি এবং রেজিস্ট্রেশন ফি ৩০ হাজার।

এর আগে সানি লিওনকে সর্বশেষ দেখা গেছে এম টিভির জনপ্রিয় রিয়ালিটি শো স্প্লিটসভিলা X5-এ, যেখানে তিনি হোস্ট ও মেন্টরের দ্বৈত ভূমিকা পালন করেছেন।

গ্ল্যামার কুইন থেকে সাহসী যোদ্ধার ভূমিকায় এই রূপান্তর নিঃসন্দেহে নতুন আলোচনার জন্ম দেবে—এমনটাই আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার