ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ:স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, দুপুর ৩:৪০ সময়
কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ:স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৫ মে) আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, "কোরবানির পর শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, আগামী বছর থেকে কোরবানির হাটে আদায় করা হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হবে।"

তিনি আরও জানান, কোরবানির পশু কেনাবেচায় ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং রাস্তায় পশু ওঠানামা নিষিদ্ধ থাকবে। হাটের ভেতরে গিয়েই পশু নামাতে হবে এবং হাটে পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির ছুটিতে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সরকারি চাকরি আইনে সংশোধন বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অতীতে প্রয়োজন অনুযায়ী আইন পরিবর্তন হয়েছে। বর্তমানে কর্মচারীরা চাইলে সংশোধন নিয়ে আলোচনা করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ