ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ফ্যাসিস্টের সমর্থক' বলায় কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন নুসরাত ফারিয়া

ঢাকা, ১৯ মে ২০২৫: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় কারাগারে
  • আপলোড সময় : ১৯ মে ২০২৫, দুপুর ১:১০ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৫, দুপুর ১:১০ সময়
ফ্যাসিস্টের সমর্থক' বলায় কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন নুসরাত ফারিয়া
ঢাকা, ১৯ মে ২০২৫: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন সকালে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল দশটার পর তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, নুসরাত ফারিয়ার আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।

আদালতে শুনানি চলাকালে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কাঠগড়ায় নীরবে, মাথা নিচু করে মলিন মুখে দাঁড়িয়ে ছিলেন। কোনো কথা বলেননি তিনি। শুনানি চলাকালে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের সমর্থক আখ্যা দিলে তাকে কিঞ্চিৎ কান্না করে চোখ মুছতে দেখা যায়।

শুনানি শেষে আদালত থেকে হাজতের উদ্দেশে নামানোর সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি নুসরাত ফারিয়া।

এদিন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিল, সে (নুসরাত ফারিয়া) একজন ফ্যাসিস্টের সমর্থক। অনেকের মতো সেও নাটক সিনেমার মাধ্যমে অভিনয়ের মাধ্যমে ফ্যাসিস্টের পক্ষ নিয়েছে। ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের বিরোধিতা করেন। বিভিন্ন ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।’

গতকাল রবিবার নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, আটকের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হলেও পরে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া ২০১৩ সালে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর কয়েকটি নাটকেও অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার