ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত চলছে শাহবাগে

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে।শনিবার (১০ মে) বিকেল ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও
  • আপলোড সময় : ১০ মে ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত চলছে শাহবাগে ছবি : সংগৃহীত
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে।

শনিবার (১০ মে) বিকেল ৩টায় গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকেন।

ইতোমধ্যে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আরও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীদের এ জমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে।

দেখা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন।

এদিকে, গণজমায়েতে যোগ দিতে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ।

অন্যদিকে, ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। গতকালের (শুক্রবার) মতো আজও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৫টায় শাহবাগে আন্দোলন শুরু হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগে এসে অবরোধ শুরু করেন। সারারাত সেখানে অবস্থান করেন তারা।

রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ