ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশের ‘এ’ দলের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৭ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ফলে
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের ছবি : সংগৃহীত
বাংলাদেশের ‘এ’ দলের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৭ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ফলে ৮৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহানের দল। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ‘এ’ দল সিরিজ নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার ডেল ফিলিপস বড় রানের ইনিংস খেলেছেন। টাইগার বোলারদের শুরু থেকেই চেপে ধরেন এই ওপেনার। একপ্রান্ত আগলে রেখে করেন ৭৯ রানের ইনিংস। শেষদিকে মিচ হেসের ৩৮ এবং ক্রিস্টিয়ান ক্লার্কের অপরাজিত ৩৯ রানে কেবল হারের ব্যবধান কমিয়েছে কিউইরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য। ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফেরেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।

পরবর্তীতে স্বাগতিকদের পথ দেখান নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভাঙে ২২৫ রানের জুটি। তখনও ব্যাট হাতে লড়েন অঙ্কন। ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন।

এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১৩ রানের পর ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু