ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

রাজনৈতিক সংকটের মধ্যেই দেশে ফিরছেন নওয়াজ

পাকিস্তানজুড়ে চলছে রাজনৈতিক সংকট। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে রয়েছেন। অন্যদিকে নির্বাচন পেছানো নিয়ে চলছে নানা গুঞ্জন।
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৩, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৩, দুপুর ১০:২৫ সময়
রাজনৈতিক সংকটের মধ্যেই দেশে ফিরছেন নওয়াজ ছবি : সংগৃহীত

পাকিস্তানজুড়ে চলছে রাজনৈতিক সংকট। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে রয়েছেন। অন্যদিকে নির্বাচন পেছানো নিয়ে চলছে নানা গুঞ্জন। এরইমধ্যে দেশে ফিরছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ। খবর জিও নিউজের।

মঙ্গলবার (১৫ আগস্ট) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন নওয়াজ শরিফ।

নাম প্রকাশ না করার শর্তে নওয়াজের পরিবারের একটি সূত্র জানিয়েছে, এক মাস পর পাকিস্তানের উদ্দেশে লন্ডন ছাড়বেন তিনি। এ দিক থেকে বলতে গেলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরবেন নওয়াজ।

নওয়াজের পারিবারিক আইনজীবী এবং রাজনৈতিক সহযোগীরা জানিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্য ও ইউরোপ সফর শেষে দ্রুতই পাকিস্তানে ফিরবেন। গত দুই মাস আগে তিনি এ সফর শুরু করেন। এরপর গত সপ্তাহে লন্ডন পৌঁছানোর পর এ সফর শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে তিনি দেশে ফিরতে পারেন।

দেশে ফেরা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া ওই সূত্রটি জানিয়েছে, প্রায় চার বছরের নির্বাসন শেষে পাকিস্তানে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাকভাবে চলছে। দেশটির সদ্য ভেঙে দেওয়া সংসদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মারয়াম নওয়াজের দেশে ফেরা নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে এক সপ্তাহের মধ্যে লন্ডন যাবেন শাহবাজ।

নওয়াজ শরিফের দেশে ফেরা নিয়ে আলোচনার জন্য আগামী তিন সপ্তাহের মধ্যে রানা সানাউল্লাহ, খাওয়াজা আসিফ, জাভেদ লতিফ, সাদ রফিক, পারভেজ রাশেদ, ইফরান সিদ্দিকিসহ অনেকে লন্ডনে আলোচনার জন্য যাবেন।

এর আগে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তিনি তার বড়ভাই নেওয়াজের সঙ্গে সাক্ষাতের জন্য ল্ন্ডনে যাবেন। সেখানে যত দ্রুত সম্ভব নওয়াজের দেশে ফেরা নিয়ে আলোচনা হবে। তিনি আগামী মাসে পাকিস্তানে ফিরবেন। তবে তখন তিনি নেওয়াজের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী ২০১৯ সালের নভেম্বর থেকে স্বাস্থ্যগত কারণে লন্ডনে অবস্থান করছেন। এরপর তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এর আগে ২০১৬ সালে সম্পদের তথ্য গোপনের অভিযোগে সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করেন। এরপর তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস