ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতায় নিহত ৫

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিকও রয়েছেন।
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১০:৪৪ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ১০:৫৫ সময়
কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতায় নিহত ৫ ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটে সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ বছর বয়সী ব্রিটিশ নাগরিকও রয়েছেন। বুধবার (৯ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে কঠোর হস্তে দমনের অভিযোগ করে সপ্তাহব্যাপী ধর্মঘটের ডাক দেয় দেশটির ট্যাক্সি মালিক ও চালকরা। তারা বলছেন, ছোটখাটো ত্রুটির জন্য তাদের টার্গেট ও গাড়ি জব্দ করা হচ্ছে।

মালিক ও চালকরা বলছেন, তাদের সিটবেল্ট না বাঁধা ও ও আইন অমান্য করে জরুরি লেনে গাড়ি চালানোর অভিযোগে গাড়ি জব্দ করা হচ্ছে। অন্যদিকে একই অপরাধের জন্য অন্যদের কেবল জরিমানা করা হচ্ছে।

কেপ্টাউনের মিনিবাস ও ট্যাক্সি অপারেটরা সরকারের এমন পদক্ষেপের কারণে হতাশা প্রকাশ করেছেন। দেশটিতে চলাচলের অযোগ্য হিসেবে ট্যাক্সি আটক করা হচ্ছে।

এদিকে সহিংসতার মধ্যে দেশটির যোগাযোগমন্ত্রী সিনদিশিয়ে চিকুঙ্গা জব্দ করা ট্যাক্সি ও মিনিবাসগুলো দ্রুত ছেড়ে দিতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আইনটি ভুলভাগে প্রয়োগ করা হয়েছে। দ্রুতই এটি সংশোধন করা হবে। এমন আইন রাখা হবে না।

দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া এ ধর্মঘটে ১২০ জনকে আটক করা হয়েছে। তারা লুটপাট, অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। নিহতদের মধ্যে পুলিশের একজন উধ্বর্তন কর্মকর্তাও রয়েছেন।

মঙ্গলবার পুলিশ বিভাগের মন্ত্রী ভেকে সেলে জানান, বিষয়টি নিয়ে ট্যাক্সি অপারেটর ও কেপ্টাউনের সরকারি কর্মকর্তাদের সহযোগিতার জন্য বলা হয়েছে। ধর্মঘটের জন্য বাচ্চাদের স্কুলে যাওয়াও বাধাগ্রস্ত হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার