ঢাকা | |
সংবাদ শিরোনাম :

টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

মাদারীপুরের কালকিনিতে টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে গিয়ে অবস্থান
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, বিকাল ৬:০ সময়
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

মাদারীপুরের কালকিনিতে টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। দুজনের একসঙ্গে থাকার ইচ্ছাকে কেন্দ্র করে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নবদ্বীপ চন্দ্র দাশের বয়স ১৯ বছর। তিনি ওই গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে, মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে। দুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য ভিডিওর মাধ্যম টিকটকের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়। পরে পরিচয় থেকে ভালো লাগা এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে সব বাধা পেরিয়ে একসঙ্গে জীবনযাপন ও বিয়ে করতে চান তারা। সেই দাবিতেই নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন মাহিন।


স্থানীয়দের ভাষ্য, এর আগেও মাহিন ওই বাড়িতে দুইবার এসেছিলেন। তবে এবার সরাসরি বিয়ের দাবিতে সেখানে অবস্থান নেওয়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তার পাশের বাড়িতেই ঘটেছে। এক তরুণের বাড়িতে আরেক তরুণ এসে অবস্থান নিয়েছেন। খবর পেয়ে তিনি বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন। পাশাপাশি ওই যুবকের পরিবারকেও বিষয়টি অবহিত করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে