ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

ইউক্রেনের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরভস্কে কয়েকটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।গতকাল সোমবার (৭ আগস্ট) শহরের
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ৪:৫৫ সময়
ইউক্রেনের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭ ছবি : সংগৃহীত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরভস্কে কয়েকটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।

গতকাল সোমবার (৭ আগস্ট) শহরের আবাসিক ভবনে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রথম হামলার পর ইউক্রেনীয় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করলে দ্বিতীয় হামলা চালায় রাশিয়া।

বিবিসির খবরে বলা হয়, এ হামলায় পুলিশ কর্মকর্তা, উদ্ধারকর্মী, শিশুসহ ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে।

পোকরভস্ক রাশিয়ার অধিকৃত দোনেৎস্ক অঞ্চল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। যুদ্ধ শুরুর আগে পোকরভস্ক শহরে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করতেন।

দোনেৎস্ক অঞ্চলের প্রধান পাভলো ক্রিলেঙ্কো বলেন, রাশিয়ার প্রথম হামলায় পাঁচজন বেসামরিক লোক নিহত হয়। আর দ্বিতীয়বার হামলা চালালে জরুরি পরিষেবার এক এবং একজন সেনা কর্মকর্তা নিহত হন।

তিনি বলেন, রাশিয়ার হামলায় যেসব ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে বহুতল ভবন, বেসরকারি বাড়ি, প্রশাসনিক ভবন, ক্যাটারিং প্রতিষ্ঠান ও হোটেল রয়েছে।

এর আগে গতকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অফিসের প্রধান আন্দ্রেই ইয়ারমাক জানিয়েছিলেন, সোমবার সন্ধ্যায় খারকিভ অঞ্চলে রাশিয়ার গাইডেট বোমা হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া ওই হামলায় আরও পাঁচজন মানুষ আহত হয়েছেন।

এদিকে গত মাসে শস্যচুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ার পর কৃষ্ণসাগর ও আশপাশের বন্দরে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটে চলেছে। ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। এ চুক্তির আওতায় ইউক্রেন এতদিন কৃষ্ণসাগর দিয়ে বিনা বাধায় শস্য রপ্তানি করে আসছিল। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া।

গত শুক্রবার (৪ আগস্ট) রাতে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি তেলের ট্যাংকারে নৌ-ড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেন। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের এই হামলার সময় রুশ নৌযানে ১১ জন নাবিক ছিলেন। তারা কেউ হতাহত হয়নি। তবে হামলায় নৌযানের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার