ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ

অতিবৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ। একারণে সড়কটির বিভিন্ন অংশে যান চলাচল করা
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ৩:২২ সময়
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

অতিবৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ। একারণে সড়কটির বিভিন্ন অংশে যান চলাচল করা সম্ভব হচ্ছে না। ফলে চট্টগ্রামের সঙ্গে বান্দরবান ও কক্সবাজারের যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মেজবাহ উদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের কসাইপাড়া, সাতকানিয়ায় কেরানিহাট ও আশেপাশের এলাকা এবং লোহাগাড়া উপজেলার কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। একারণে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলতে পারছে না। বিচ্ছিন্নভাবে দু'একটি ট্রাক হয়তো চলাচল করছে।

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীরহাট, চন্দনাইশ ও দোহাজারীর এলাকার মহাসড়ক তলিয়ে গেছে। এসব সড়কের কোথাও কোথাও তিন থেকে চার ফুট পানিতে ডুবে গেছে। এ কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

চন্দনাইশের হাসিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক বলেন, পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কসহ আমাদের ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত বলেন, অতিবৃষ্টিতে মহাসড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। সকাল থেকেই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। কার্যত পুরো এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কেরানীরহাট এলাকার ট্রাফিক পরিদর্শক জিল্লুর রহিম বলেন, কেরানীরহাট এলাকায় সড়কে কোমরসমান পানি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?