ঢাকা | |

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে নিহত ১৬

নির্মাণস্থলে কর্মীদের মাথায় গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৩, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৩, সকাল ৯:২৩ সময়
ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে নিহত ১৬ ছবি : সংগৃহীত

নির্মাণস্থলে কর্মীদের মাথায় গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের থানেতে। খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার (১ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। রাজ্যটির সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের থানের শাহপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল। ভোরবেলা সেখানেই কাজ করছিলেন একদল কর্মী। আচমকা ওপর থেকে তাদের মাথায় ক্রেন ভেঙে পড়ে। সরাসরি ক্রেনের নিচে চাপা পড়ে যান অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ক্রেনের ধ্বংসাবশেষের ভিতর এখনও অন্তত পাঁচজন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা আছে। ধ্বংসাবশেষ সরিয়ে যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের আর এক নাম মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে। ৭০১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা মুম্বাই এবং নাগপুরকে যুক্ত করে। দুই শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ। রাস্তা নির্মাণের কাজ চালাচ্ছে মহারাষ্ট্র সরকারের সড়ক উন্নয়ন করপোরেশন। গত ডিসেম্বরে এই রাস্তার প্রথম পর্যায়ের উদ্বোধন করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ