ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

লেবাননে ফিলিস্তিনি শিবিরে সংঘর্ষ ফাতাহ কমান্ডারসহ নিহত ৬

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফিলিস্তিনের ফাতাহ
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, সকাল ৯:৫৫ সময়
লেবাননে ফিলিস্তিনি শিবিরে সংঘর্ষ ফাতাহ কমান্ডারসহ নিহত ৬ ছবি : অনলাইন

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের একজন কমান্ডারও রয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী অন্য ইসলামপন্থি দলগুলোর মধ্যে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে সংঘর্ষ শুরু হয়। নিহত ছয়জনের মধ্যে একজন ফাতাহ কমান্ডার রয়েছেন বলে ফাতাহ আন্দোলন নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে অবস্থিত এই শরণার্থী শিবিরটি লেবাননের নিরাপত্তা বাহিনীর এখতিয়ারের বাইরে রয়েছে। এখানকার নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব রয়েছে শিবিরের মধ্যকার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ওপরই। কিন্তু সেখানে দলগত বিরোধ খুবই সাধারণ বিষয়। গত শনিবার ইসলামপন্থি আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হলে সহিংসতা শুরু হয় বলে। এতে গ্রুপের নেতাসহ আরও ছয়জন আহত হন। পরে এই উত্তেজনা ও সহিংসতা রোববার সারাদিনই চলতে থাকে এবং ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমাউচি ও তার চার সহযোগী নিহত হন।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সহিংসতার সময় ছয়জন নিহতের পাশাপাশি লেবাননের বেশ কয়েকজন সেনাও আহত হয়েছেন।

ইউএন এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফ্যুজিস ইন লেবানন (ইউএনআরডব্লিউএ)-এর পরিচালক ডরোথি ক্রাউস বলেছেন, শিবিরে সংস্থার সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। সব পক্ষকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতিসংঘ প্রাঙ্গণের আইনকে সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি।

১৯৪৮ সালে স্থাপিত অস্থিতিশীল আইন আল-হিলওয়েহ শিবিরটি লেবাননের বৃহত্তম এবং এখানে ৬৩ হাজারেরও বেশি নিবন্ধিত শরণার্থী রয়েছে। তবে ধারণা করা হয়, এখানে প্রকৃত জনসংখ্যা আরও বেশি।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?