ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ টাইগার শ্রফের ওপর ৫ রাউন্ড গুলি, ষষ্ঠ গুলিটি ছোঁড়ার সময় জ্যাম হয় অস্ত্র

৫ কোটি টাকার বিনিয়োগ হারাল টেন মিনিট স্কুল

টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৬
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ১১:৪৩ সময়
৫ কোটি টাকার বিনিয়োগ হারাল টেন মিনিট স্কুল ছবি : সংগৃহীত
টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে।  মঙ্গলবার (১৬ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ।

২০১৫ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করছে নিয়মিত। প্রতিবছর অনলাইন ব্যাচে প্রস্তুতি নিয়ে ১০ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পাচ্ছে। ভর্তি হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করছে টেন মিনিট স্কুল। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়েও নিয়মিত কাজ করছে প্রতিষ্ঠানটি। স্পোকেন ইংলিশ, আইএলটিএস, সফটওয়্যার, সফট স্কিলস, ফ্রিল্যান্সিংসহ অনেক ধরনের দক্ষতা উন্নয়নভিত্তিক কোর্স আছে টেন মিনিট স্কুলের।

টেন মিনিট স্কুলের অ্যাপে বাংলাদেশের বোর্ড সিলেবাসের ওপর ৩৫ হাজারের বেশি রেকর্ডেড ভিডিও লেকচার আছে। এর পাশাপাশি ৮২ হাজারের বেশি কুইজ আছে। এ ছাড়া মডেল টেস্ট, ই-বুক ও লেকচার শিটের মতো শিক্ষামূলক রিসোর্স টেন মিনিট স্কুল নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে থাকে। বাংলাদেশের সর্ববৃহৎ এই শিক্ষামূলক অ্যাপটি ব্যবহার করছে ৫৭ লাখের বেশি শিক্ষার্থী। এছাড়া টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট থেকে প্রতি মাসে এক কোটির বেশি শিক্ষার্থী অনলাইনে পড়াশোনা করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল