ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

স্ত্রীকে চুমু দিয়ে জরিমানা দিলেন সাইক্লিস্ট স্বামী

ট্যুর ডি ফ্রান্সের সপ্তম পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার (৫ জুলাই)। সেখানে স্ত্রীকে চুমু খেয়ে ফরাসি সাইক্লিস্ট
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৪, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৪, দুপুর ৩:২০ সময়
স্ত্রীকে চুমু দিয়ে জরিমানা দিলেন সাইক্লিস্ট স্বামী ছবি : সংগৃহীত
ট্যুর ডি ফ্রান্সের সপ্তম পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার (৫ জুলাই)। সেখানে স্ত্রীকে চুমু খেয়ে ফরাসি সাইক্লিস্ট জুলিয়ঁ বেহনার্দকে জরিমানা গুনাসহ চাইতে হয়েছে ক্ষমা। সূত্র: বিবিসি 

শুক্রবার ফ্রান্সের বারগান্ডি অঞ্চলে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ২৩ দশমিক ৩ কিলোমিটারের টাইম ট্রায়ালে দ্রুতগতিতে সাইকেল চালাতে হয়। প্রতিযোগিতা শুরুর কিছুসময় পর রাস্তায় সমর্থকদের সঙ্গে বেহনার্দের দেখা হয়ে যায়। বন্ধুরা তার দিকে দৌড়ে যান। সেই দলে তার স্ত্রীও ছিলেন। স্ত্রী কিছুটা এগিয়ে গেলে তাকে জড়িয়ে ধরে চুমু খান বেহনার্দ।

এ ঘটনায় বেহনার্দকে ২০০ সুইস ফ্রাঁ (২২৩ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বেহনার্দ ‘খেলার ভাবমূর্তি নষ্ট করার জন্য’ ইউসিআইয়ের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন- এ ‘মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রতিদিন জরিমানা দিতে রাজি আছি’।

এর আগেও একই ধরনের নিয়ম ভাঙার কারণে কিছু প্রতিযোগীকে সমপরিমাণ জরিমানা দিতে হয়েছে।

প্রতিযোগিতা শেষে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বেহনার্দ বলেন, এটা ছিল অসাধারণ। আমার স্ত্রী কয়েক সপ্তাহ ধরে বন্ধুদের সঙ্গে মিলে এটার (প্রতিযোগিতা) জন্য কাজ করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার