ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন ৮২ বছরের রাণী হামিদ

সেপ্টেম্বরে হাঙেরীর বুদাপেস্টে অনুষ্ঠিতব্য দাবা অলিম্পিয়াডে বাংলাদশে ওপেন ও মহিলা দুই বিভাগেই অংশগ্রহণ করবে। সদ্য সমাপ্ত মহিলা দাবার
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৪, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৪, দুপুর ৪:২৬ সময়
দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন ৮২ বছরের রাণী হামিদ ছবি : সংগৃহীত
সেপ্টেম্বরে হাঙেরীর বুদাপেস্টে অনুষ্ঠিতব্য দাবা অলিম্পিয়াডে বাংলাদশে ওপেন ও মহিলা দুই বিভাগেই অংশগ্রহণ করবে। সদ্য সমাপ্ত মহিলা দাবার শীর্ষ পাঁচ দাবাড়ু বুদাপেস্ট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত হযেছেন। কিংবদন্তী দাবাড়ু রাণী হামিদ জাতীয় দাবায় ষষ্ঠ হওয়ায় অলিম্পিয়াড দলে ছিলেন না। দ্বিতীয় স্থানধারী মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন পারিবারিক কারণে নাম প্রত্যাহার করায় রাণী হামিদ আরো একটি অলিম্পিয়াড খেলার সুযোগ পাচ্ছেন।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম অলিম্পিয়াডে নারী দাবাড়ুদের সম্পর্কে বলেন, 'শিরিনের বাচ্চার বয়স এক বছরের কম। এই পরিস্থিতিতে সে যেতে ইচ্ছুক নয়। তাই ষষ্ঠ স্থানে থাকা রাণী হামিদের অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।' মহিলা দাবায় ষষ্ঠ হওয়ার পর অলিম্পিয়াড খেলার ইচ্ছে ছেড়েই দিয়েছিলেন ৮২ বছর বয়সী মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ। আবার অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই কিংবদন্ত দাবাড়ু, 'শেষ মুহূর্তে অবশ্য অলিম্পিয়াডে যেতে পারছি। সব দেশের দাবাড়ুদের সঙ্গে দেখা হয়। দুই বছর পর অলিম্পিয়াডে যাওয়ার পারফরম্যান্স ও শারীরিক অবস্থা থাকবে কি না জানি না। তাই এই অলিম্পিয়াডেই সবার কাছ থেকে বিদায় নিয়ে আসব।'

মহিলা দাবায় এক সময় রাণী হামিদের শ্রেষ্ঠত্ব ছিল। বয়সের ভারে এখন পারফরম্যান্স পড়তির দিকে। এটা মেনেই নিয়েছেন তিনি, 'প্রতিপক্ষের ভালো খেলার চেয়ে আমি নিজেই বেশি ভুল করি। পঞ্চম স্থানের জন্য প্লে অফ ম্যাচে আমি তিনটি ভুল করেছি। নতুন মেয়েরা উঠে আসছে। তারাই সামনে জাতীয় পর্যায়ে ভালো করবে ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এটাই স্বাভাবিক।' জাতীয় চ্যাম্পিয়নশিপ শেষে ওয়ালিজা ও রানী হামিদ যুগ্মভাবে পঞ্চম ছিলেন। প্লে অফ খেলায় ওয়ালিজা জিতে অলিম্পিয়াড নিশ্চিত করেন।

২০২২ অলিম্পিয়াডে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসনি তাজওয়ার জিয়া খেলেছিলেন। বাবা-পুত্রের পর এবার ওয়ালিজা-ওয়াদিফা দুই বোন অলিম্পিয়াড খেলবেন। দুই বোনের সঙ্গে এই অলিম্পিয়াডে নারী দলে আছেন জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম , বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও কিংবদন্তী দাবাড়ু রানী হামিদ।

ওপেন বিভাগে বাংলাদেশ দলে সাধারণত পুরুষরাই অংশগ্রহণ করেন। চলমান জাতীয় দাবায় মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হওয়ায় তার অংশগ্রহণ নিশ্চিত। বাকি চার জন কারা হবেন সেটা শেষ রাউন্ডের পর নিশ্চিত হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’