ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

আশুলিয়ায় গৃহকর্মীকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহকর্মী সুমাইয়া আক্তারকে গলা কেটে হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ কে গ্রেপ্তার
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ২:৩৯ সময়
আশুলিয়ায় গৃহকর্মীকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেপ্তার ছবি : সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহকর্মী সুমাইয়া আক্তারকে গলা কেটে হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বুধবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

নিহত সুমাইয়া আক্তার (২৪) রংপুর জেলার বদরগঞ্জ থানার আব্দুল বারির মেয়ে। তিনি স্বামী মাসুদ রানা ও ২ বছরের মেয়ে মরিয়ম আক্তারকে নিয়ে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহাগের বাড়িতে ভাড়া থাকতেন। অপরদিকে গ্রেপ্তার শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর থানার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনিও একই বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

র‌্যাব জানায়, গত ২৫ জুন বিকালে আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়ার তালতলা মহল্লার সোহাগের মালিকানাধীন একটি ভাড়াবাসা থেকে গৃহকর্মী সুমাইয়া আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। উক্ত সংবাদটি পাওয়ার সাথে সাথে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছে উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনপূর্বক তাৎক্ষনিক হত্যাকাণ্ডের মূলহোতা শহিদুল ইসলাম বিদ্যুৎ কে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেপ্তার শহিদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সুমাইয়া আক্তার গত এক বছর যাবৎ তার স্বামী পোশাক শ্রমিক মাসুদ রানা ও ২ বছরের কন্যাসহ আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলো। দীর্ঘ এক বছর ধরে একই বাড়ির ভাড়াটিয়া গ্রেপ্তার শহিদুল কুপ্রস্তাব দিয়ে এলেও গৃহকর্মী সুমাইয়া তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে চাকু কিনে আনেন এবং গত ২৫ জুন বিকালে ভিকটিমের স্বামীর অনুপস্থিতিতে ভিকটিমের কক্ষে প্রবেশ করে সেই ধারালো চাকু দিয়ে সুমাইয়াকে গলা কেটে হত্যা করেন। উক্ত ঘটনায় গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ