ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। সোমবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টার
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। সোমবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়। উপজেলার গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত প্রবেশপত্র না পেয়ে বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান। তারা দ্রুত প্রবেশপত্র পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থীও প্রবেশপত্র না পাওয়ার অভিযোগে দিনভর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান করেন।


এদিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন পরীক্ষার্থীর প্রবেশপত্রে বিভিন্ন ধরনের ভুল পাওয়া গেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, দ্রুত সমস্যা সমাধান করে সব পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস