ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল মেসির হালি ও ক্যাসেমিরোর অভিষেক গোলে প্রতিপক্ষকে ৭-১ ব্যবধানে ওড়াল ইন্টার মায়ামি জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭ ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা নেপাল-চীনে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র: গালিবাফ ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন তারকা ‘যোদ্ধার’ মতো বেঁচে ফেরা ৯৭ বছরের বৃদ্ধা এখন নেপালের নতুন প্রতীক

আগের অবস্থায় ফিরে যাচ্ছে অফিস সময়

আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে অফিস সময় আগের অবস্থায় ফিরে যাচ্ছে। দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৪, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৪, দুপুর ৩:১০ সময়
আগের অবস্থায় ফিরে যাচ্ছে অফিস সময়
আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে অফিস সময় আগের অবস্থায় ফিরে যাচ্ছে। দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা আগামীকাল থেকেই তাদের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা অফিস করতে হবে।

ঈদের আগে গত ৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল। বিষয়টি জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর রহমান।

বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।

এবার সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয় গত রোববার (১৬ জুন)। শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)। এর আগে, ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচদিন ছুটি উপভোগের সুযোগ পান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস