ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদুল-আযহার নামাজ আদায় করবেন

সর্বস্তরের শত শত মুসল্লিদের সাথে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৪, দুপুর ১১:১৩ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৪, দুপুর ১১:১৩ সময়
রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদুল-আযহার নামাজ আদায় করবেন
সর্বস্তরের শত শত মুসল্লিদের সাথে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করবেন। বাংলাদেশে আগামীকাল সোমবার মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে যোগ দেবেন।’ সকাল ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে বাংলাদেশের প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রসহ সংশ্লিষ্টরা অভ্যর্থনা জানাবেন।

মন্ত্রিসভার সদস্য,সুপ্রিম কোর্টের বিচারপতিগণ,সংসদ সদস্যবৃন্দ,সিনিয়র রাজনৈতিক নেতা এবং শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসুল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তবে রাষ্ট্রপতির কর্মসূচি সূচি অনুযায়ী, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপ্রধান সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থা নিয়েছে। এদিকে অন্যান্য বছরের মতো নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’