ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ বলিউডে প্রেমের গল্প: তিন দশকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি, তফসিলের ঘোষণা আসতে পারে বুধবার

যে সব জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন

সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় ৪০টি গ্রামে এবারও পবিত্র
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৪, দুপুর ১০:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৪, দুপুর ১০:৫৭ সময়
যে সব জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন
সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় ৪০টি গ্রামে এবারও পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে এক দিন আগে। আজ রোববার সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফের মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। 

লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আজ রোববার ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল আজহা উদ্যাপন করছেন। 

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় ২ হাজার মানুষসহ জেলার ৩৫টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করছেন।

রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করেন। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদ উদ্যাপন করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা