ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

বাংলাদেশিদের জন্য ওমানের সুখবর, চালু হচ্ছে ১২ ক্যাটাগরির ভিসা

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ভিসা চালু কর‌তে যাচ্ছে ওমান।বুধবার (২৯ মে) টাইমস অব ওমান এক
  • আপলোড সময় : ৩০ মে ২০২৪, সকাল ৮:৩৭ সময়
  • আপডেট সময় : ৩০ মে ২০২৪, সকাল ৮:৩৭ সময়
বাংলাদেশিদের জন্য ওমানের সুখবর, চালু হচ্ছে ১২ ক্যাটাগরির ভিসা ছবি : সংগৃহীত
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ভিসা চালু কর‌তে যাচ্ছে ওমান।

বুধবার (২৯ মে) টাইমস অব ওমান এক প্রতি‌বেদ‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’র সভাপতি সিরাজুল হককে উদ্ধৃত করে প্রতি‌বেদ‌নে বলা হ‌য়, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা।

প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান। সে সময় রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছিল, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।

তবে কী কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তা আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জা‌নি‌য়ে‌ছিল, ভিসা প্রদান ব‌ন্ধের এই প্রক্রিয়া‌টি ‘অস্থায়ী’।

আরওপির বিবৃতিতে বলা হয়েছিল, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি