ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কারিগরি ত্রুটির কারণে তথ্য ফাঁস, হ্যাক হয়নি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

কারিগরি ত্রুটির কারণে নাগরিকদের তথ্য ফাঁস হয়েছে, সাইট হ্যাক হয়নি বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৩, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৩, দুপুর ২:৩৯ সময়
কারিগরি ত্রুটির কারণে তথ্য ফাঁস, হ্যাক হয়নি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

কারিগরি ত্রুটির কারণে নাগরিকদের তথ্য ফাঁস হয়েছে, সাইট হ্যাক হয়নি বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার (৯ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারি গুরুত্বপূর্ণ ২৯টি ওয়েবসাইটের একটি থেকে তথ্য ফাঁস হয়েছে। সেখানে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন ছিল, তা ছিল না। এ বিষয়ে আগামীকাল সোমবার জরুরি বৈঠকে বসবে প্রশাসন। 

প্রতিমন্ত্রী বলেন, সাইবার ক্রিমিনালরা কোনো তথ্য নিয়ে গেছে বলে আমরা এখনও প্রমাণ পাইনি। আমরা যেটা পেয়েছি যে সরকারের সেই ওয়েবসাইটটিতে যান্ত্রিক দুর্বলতা ছিল। যার ফলে তথ্যটা খুব সহজেই দেখা যাচ্ছিল।

তবে নিরাপত্তার তাগিদে ওই ওয়েবসাইটের নাম প্রকাশ করেননি আইসিটি প্রতিমন্ত্রী। পরে তিনি জরুরি তথ্য সংরক্ষণে সরকারের ডেটা সিকিউরিটি অ্যাক্টের খসড়ার কাজ শেষের দিকে বলেও জানান।

গত ৭ জুলাই বাংলাদেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁসের সর্বশেষ ঘটনার খবর জানায় যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এবারের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে সরকারি একটি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে। কোনো ওয়েবসাইট, তা নিরাপত্তার জন্য তারা প্রকাশ করেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ