ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

সদরঘাট লঞ্চ টার্মিনালেও রয়েছে উপচে পড়া ভিড়

বেলা যত গড়াচ্ছে বাড়ছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ভিড়। চাপ থাকায় নির্দিষ্ট সংখ্যক যাত্রী
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৫৯ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৫৯ সময়
সদরঘাট লঞ্চ টার্মিনালেও রয়েছে উপচে পড়া ভিড় ছবি: সংগৃহীত
বেলা যত গড়াচ্ছে বাড়ছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ভিড়। চাপ থাকায় নির্দিষ্ট সংখ্যক যাত্রী হওয়া মাত্রই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে সব লঞ্চ।

আনন্দ উচ্ছ্বাসে নাড়ির টানে ঘরে ফিরছেন যাত্রীরা। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য সেহেরির পরপরই ঘাটে চলে আসেন অনেকে। তবুও লঞ্চে সিট পাননি বলে জানিয়েছেন কেউ কেউ। তাই অপেক্ষা করতে হয় পরবর্তী লঞ্চের জন্য।
 তবে শিডউল বিপর্যয়ের কোনো অভিযোগ এখনও জানাননি যাত্রীরা। এদিকে, লঞ্চের ছাদে যাত্রী উঠায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না কেউ। এছাড়া মোটরসাইকেল নিয়েও লঞ্চে উঠছেন অনেকে।

এদিকে রাজধানীতে শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন ঈদে সড়ক পথে বাড়ি ফিরতে ইচ্ছুক ঘরমুখো যাত্রীরা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, কোনো নিয়মনীতি কিংবা সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করেই আদায় করা হচ্ছে অতিরিক্ত দুই থেকে তিনগুন ভাড়া। আর এ কারণে অনিশ্চিত হয়ে পড়েছে নির্দিষ্ট আয়ের খেটেখাওয়া মানুষের ঈদযাত্রা। টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টাকার অভাবে বাড়ি ফিরতে পারছেন না অনেকেই। যদিও পরিবহন কর্তৃপক্ষ প্রকাশ্যে মানুষের পকেট কাটলেও নির্বিকার প্রশাসন।

 এছাড়াও শেষ মুহূর্তের দিন ট্রেন যাত্রায় ভেঙে পড়েছে রেলের নিয়মশৃঙ্খলা। ঈদে ঘরমুখো বাধভাঙা যাত্রীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়েই রওয়ানা করছে ট্রেন।

ভোর থেকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহ-জামালপুর আর উত্তরবঙ্গের সবক'টি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতর গাদাগাদি করেই উঠছে ঘরে ফেরা মানুষেরা। বাড়ি ফিরতে মরিয়া যাত্রীরা ট্রেনের সিট না পেয়ে উঠেছেন ছাদে। তীব্র গরমেও ভোগান্তি বেড়েছে কয়েকগুন। তবে স্বস্তির খবর প্রতিটি ট্রেন কমলাপুর থেকে শিডিউল মেনে সঠিক সময়ে ছাড়ছে। ভোগান্তি থাকলেও যথাসময়ে ট্রেন যাত্রা করায় স্বস্তির কথা জানিয়েছে কেউ কেউ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা