ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ফেসবুক মেসেঞ্জারে চ্যাট এডিট করবেন যেভাবে

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের চ্যাট অ্যাপ মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপের মতো এখন মেসেঞ্জারেও চ্যাট এডিট করতে পারবেন। কাউকে মেসেজ
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৪, দুপুর ১১:১৩ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৪, দুপুর ১১:১৩ সময়
ফেসবুক মেসেঞ্জারে চ্যাট এডিট করবেন যেভাবে ছবি: সংগৃহীত
বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের চ্যাট অ্যাপ মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপের মতো এখন মেসেঞ্জারেও চ্যাট এডিট করতে পারবেন। কাউকে মেসেজ লিখতে গিয়ে ভুল হয়ে গেছে এবং মেসেজ পাঠিয়েও ফেলেছেন। এখন চিন্তা নেই এডিট করে সেটি পাল্টে ফেলা মোটেই কঠিন কাজ নয়।

ফেসবুক মেসেঞ্জারে এই সুবিধা ছিল না এতদিন। মেসেঞ্জারে মেসেজ একবার পাঠানো হলে তা আর এডিট করা যেত না। কিন্তু এবারে আর সেই সমস্যা নেই। কারণ সাম্প্রতিক একটি আপডেটে নয়া ফিচার এনেছে ফেসবুক মেটা। আর সেই ফিচারের মাধ্যমেই মেসেজ এডিট করা যাবে অন্যান্য অ্যাপের মতো। টেলিগ্রামের মতো মেসেজ এডিটের বিকল্প অন্য অ্যাপগুলোতে ছিল না। হোয়াটসঅ্যাপেও সেই বিকল্প আনা হয়েছে অনেকদিন হলো। এরপর ফেসবুকেও চলে এসেছে এডিটের নতুন ফিচার।

মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত মেসেজ এডিট করার অপশন দেওয়া হয়েছে। একটি মেসেজ মোট পাঁচবার এডিট করা যাবে। তার পর আর সেটি এডিট করা যাবে না। ১৫ মিনিটের মধ্যে হলেও পাঁচবারই সুযোগ পাবেন একজন। ১৫ মিনিট পেরিয়ে গেলে আর এডিট করা যাবে না। শেষ এডিট করা মেসেজই শো করবে তখন।
দেখে নিন কীভাবে কাজটি করবেন-

  • মেসেজ এডিট করার জন্য একটি মেসেজের উপর লং প্রেস করে ধরে রাখুন।
  • একটি মেনু চলে আসবে। ওই মেনুতেই পাবেন এডিট অপশনটি।
  • এডিট অপশনে গিয়ে নতুন করে মেসেজটি লিখতে হবে। অথবা ভুল মেসেজটি শুধরে নিতে হবে।
  • শুধরানো হয়ে গেলে সেন্ড অপশনে ট্যাপ করলেই চলে যাবে এডিটেড মেসেজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ