ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি প্রেসিডেন্টের মেয়ে

প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে আসিফা ভুট্টোকে। সাধারণত,
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ১১:৩৪ সময়
প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি প্রেসিডেন্টের মেয়ে ছবি : সংগৃহীত
প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে আসিফা ভুট্টোকে। সাধারণত, প্রেসিডেন্টের পত্নীই ফার্স্ট লেডি হিসেবে বিবেচিত হন। কিন্তু আসিফ আলী জারদারির স্ত্রী ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো জীবিত না থাকায় সদ্য নির্বাচিত তাঁকে এই বিড়ম্বনায় পড়তে হয়েছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তথ্য সম্পাদক ফয়সাল করিম কুন্ডি গতকাল সোমবার জানিয়েছেন, আসিফ আলী জারদারি তাঁর কন্যা আসিফা ভুট্টোকে পাকিস্তানের পরবর্তী ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন। 

কুন্ডি বলেছেন, ‘আসিফা ভুট্টোকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করা হবে এবং এ বিষয়ে সরকারি ঘোষণা আসবে শিগগির।’ 

তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পিপিপির নেতাদের সঙ্গে পরামর্শ করেই ৩১ বছর বয়সী আসিফা ভুট্টোকে ফার্স্ট লেডি করার সিদ্ধান্ত নিয়েছেন। 

আসিফ আলী জারদারি গতকাল সোমবার পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে। পাকিস্তানের ইতিহাসে তিনিই একমাত্র বেসামরিক ব্যক্তি যিনি দুই মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই