প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক ‘জীবন (GBon)’ বিটিসিএলের লাইফ লাইন হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ভবিষ্যতে বিটিসিএলকে বাঁচিয়ে রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং লাভজনক কোম্পানিতে পরিণত করতে জীবন ফলপ্রসূ অবদান রাখবে।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ ভবন থেকে জীবন সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের মেধাবী ও সাহসী পরিকল্পনা এবং প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি আরও বলেন, এরই পথ বেয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জ জেলায় তিন হাজার, ঢাকা বিভাগের ঢাকা জেলার বনশ্রী এলাকার চার হাজার, বাবু বাজার এলাকায় ছয় হাজার, উত্তরা এলাকায় ১৮ হাজার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এক হাজার, জাপান গার্ডেন সিটি এলাকায় ১০ হাজার, শেরে বাংলানগর এলাকায় ১৬ হাজার, রমনা এলাকায় ১২ হাজার, খিলগাঁও এলাকায় আট হাজার, নীলক্ষেত এলাকায় ১৪ হাজার, মিরপুর এলাকায় ১৫ হাজার, গুলশান এলাকায় ১০ হাজার, গেন্ডারিয়া এলাকায় তিন হাজার, যাত্রাবাড়ী এলাকায় তি হাজার, দিয়াবাড়ী এলাকায় ছয় হাজার, ক্যান্টনমেন্ট এলাকায় আট হাজার, মগবাজার এলাকায় ২০ হাজার, বারিধারা এলাকায় ছয় হাজার এবং মুন্সীগঞ্জ জেলায় তিন হাজার ৬০০, গাজীপুর জেলায় চার হাজার, নরসিংদী জেলায় দুই হাজার ৩০০, মানিকগঞ্জ জেলায় তিন হাজার, টাঙ্গাইল জেলায় তিন হাজার, রাজবাড়ী জেলায় দুই হাজার ৩০০, শরিয়তপুর জেলায় তিন হাজার, ফরিদপুর জেলায় তিন হাজার, মাদারীপুর জেলায় তিন হাজার, কিশোরগঞ্জ জেলায় তিন হাজার ৬০০ সক্ষমতা সম্পন্ন উচ্চগতির ইন্টারনেট সংযোগ সেবা জীবন।
এদিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’ সেবা যুগে প্রবেশ করল ঢাকা বিভাগ।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী ভাষা শহিদদের স্মরণে বিটিসিএলের ইন্টারনেট ব্যান্ডউইডথ ‘জীবনের’ বিশেষ সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেন।
এর আওতায় পাঁচ এমবিপিএসের বিদ্যমান মূল্যে ৫০০ টাকা থেকে কমিয়ে, ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এখন সাশ্রয়ী এই প্যাকেজের আওতায় ১০ এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউডথ পাওয়া যাবে ৫০০ টাকায়
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন