ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

গর্ভপাত নারীর সাংবিধানিক অধিকার: ফ্রান্স

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফ্রান্স গর্ভপাতকে নারীর সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার (৪ মার্চ) ফ্রান্সের পার্লামেন্ট ভার্সাই
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৪, দুপুর ১১:১১ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৪, দুপুর ১১:১১ সময়
গর্ভপাত নারীর সাংবিধানিক অধিকার: ফ্রান্স ছবি : সংগৃহীত
বিশ্বের প্রথম দেশ হিসেবে ফ্রান্স গর্ভপাতকে নারীর সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার (৪ মার্চ) ফ্রান্সের পার্লামেন্ট ভার্সাই প্রাসাদে এই আইন পাশ করেন দেশটির আইনপ্রণেতারা। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এ সংক্রান্ত একটি আইন আটকে দিলেও ফ্রান্সে এই আইন পাশ হওয়ায় নারী অধিকারকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল ভার্সাই প্রাসাদে নজিরবিহীন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হয় এই আইন। আইনপ্রণেতাদের মধ্যে ৭৮০ জন এর পক্ষে ভোট দেন, বিরোধিতা করেন মাত্র ৭২ জন।

ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটে বিলটি পাশ হয়ে গেছে। দেশটির সংবিধানের ৩৪ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে দেশটির নারীদের গর্ভপাতের অধিকার দেওয়া হয়েছে। এর ফলে, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফ্রান্স গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল। 

ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের প্রধান ইয়েল ব্রুন-পিভে এই বিল পাশের পর বলেছেন, ‘এই ক্ষেত্রে ফ্রান্স একটি নজির স্থাপন করল।’ তিনি আরও বলেন, ‘আমি এই পার্লামেন্ট নিয়ে গর্বিত। যে পার্লামেন্ট গর্ভপাতকে একটি মৌলিক আইন হিসেবে স্বীকৃতি দিয়েছে।’ 

ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালও বলেছেন, ‘আমরা সব নারী কাছে বার্তা পাঠাচ্ছি যে, আপনার শরীর একান্তভাবেই আপনার এবং এখানে অন্য কারও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।’ 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিল প্রাথমিকভাবে উত্থাপিত হয়। এরপর গত সপ্তাহের বুধবার উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে পক্ষে ২৬৭ ও বিপক্ষে ৫০ ভোট পড়ে। দেশটির আইনমন্ত্রী এরিক দুপুন্দ মোরেতে এই বিলকে নারী অধিকার নিশ্চিতে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। 

সম্প্রতি গর্ভপাত আইন পাস করতে গিয়ে মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড সরকার ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে। এরপর দেশটির সাংবিধানিক আদালত ২০২০ সালে নারীদের স্বেচ্ছায় গর্ভপাতকে নিষিদ্ধ করা হয়। এমনকি গর্ভে ডাউন সিনড্রোমসহ বিকৃত ভ্রূণের ক্ষেত্রেও এই আইন কার্যকর করার বিধার রাখা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প