ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আবারও হুথিদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের ৩টি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। হুথি গোষ্ঠী নিজেই এই হামলার
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৪, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৪, দুপুর ১০:১৮ সময়
আবারও হুথিদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা ছবি : সংগৃহীত
ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের ৩টি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। হুথি গোষ্ঠী নিজেই এই হামলার খবর প্রকাশ করেছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি গোষ্ঠী সোমবার উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে নতুন করে মার্কিন-ব্রিটিশ বিমান হামলার খবর দিয়েছে। হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন বলেছে, সাদার বাকিম জেলার ইয়াসনাম এলাকায় তিনটি হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার জেরে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

আনাদোলু বলছে, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি ইয়েমেনের বন্দর শহর এডেনের প্রায় ৯১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি জাহাজে হামলার কথা জানানোর পরপরই এই বিমান হামলা চালানো হয়। যদিও হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অবশ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর আগে বেশ কয়েক দফায় যৌথভাবে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান ইয়েমেনের হুথি গোষ্ঠীর ১৮টি স্থাপনায় হামলা চালায়। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে পরাশক্তি এই দুই মিত্র দেশের চালানো সেই হামলা ছিল চতুর্থদফা যৌথ অভিযান।

প্রসঙ্গত, ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার সন্দেহে সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোতে হুথিদের হামলা লোহিত সাগরে উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়েছে। মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুথিদের বিরুদ্ধে হামলার জবাব দিয়েছে। এর বিপরীতে হুথিরা আমেরিকান এবং ব্রিটিশ স্বার্থকেও হামলার বৈধ লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ