ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

উপজেলা নির্বাচনের তফসিল রমজানের মধ্যেই: ইসি

আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল রমজান মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:৪৫ সময়
উপজেলা নির্বাচনের তফসিল রমজানের মধ্যেই: ইসি ছবি : সংগৃহীত
আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল রমজান মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইতোমধ্যে কমিশন চার ধাপে উপজেলা নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। নির্বাচনের তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল ঘোষণা হবে। সেটা পরবর্তী কমিশন সভায় নির্ধারণ করা হবে।

সংসদের সংরক্ষিত নারী এমপিদের গেজেটের বিষয়ে তিনি বলেন, গেজেট ছাপানোর জন্য আজকে বিজি প্রেসে পাঠানো হয়েছে। আজকের মধ্যে গেজেট হবে। গেজেট হয়ে গেলেই আজকেই সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

৯ মার্চ স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ২৩৩ নির্বাচন হলেও বড় নির্বাচন মাত্রা কয়েকটা। সেগুলোতে আচরণ বিধি যথাযথ পালনের জন্য অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিয়োগ করা হচ্ছে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা