ঢাকা | |

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২ পুলিশসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক দমকলকর্মী মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:১৭ সময়
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২ পুলিশসহ নিহত ৩ ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক দমকলকর্মী মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।

রোববার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় মিনেসোটা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটেছে।

মিনেসোটা অঙ্গরাজ্যে ভয়াবহ হামলায় প্রাণ হারালেন দুই পুলিশ কর্মকর্তা ও এক দমকলকর্মী। স্থানীয় প্রশাসনের বরাতে পুলিশ বলছে, একটি বাড়ি থেকে জরুরি ভিত্তিতে সহায়তা চেয়ে ফোন আসার পর দ্রুত সেখানে চলে যান নিরাপত্তা বাহিনীর একটি দল।

তাদের পৌঁছানোর আগেই দমকল বাহিনীর এক কর্মী ঘটনাস্থলে পৌঁছান। পরে ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও এক পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারীরও মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যায়নি।

এ ঘটনায় আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাভাবিকভাবে চলাচল করতে বলেছেন অঙ্গরাজ্যটির গভর্নর।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ