ঢাকা | |

বাংলাদেশের সীমান্তবর্তী জান্তা বাহিনীর বিমান হামলা

বাংলাদেশের সীমান্ত ঘেষা মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারার
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
বাংলাদেশের সীমান্তবর্তী জান্তা বাহিনীর বিমান হামলা ছবি : সংগৃহীত
বাংলাদেশের সীমান্ত ঘেষা মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাখাইন রাজ্যের মংডুর বাও ডি কনে সীমান্ত বাহিনীর চৌকিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সেনারা হামলা চালায়। এরপর ওই অঞ্চলে তীব্র লড়াই শুরু হয়। একপর্যায়ে সেখানে বিমান হামলা চালায় মিয়ানমারের বিমানবাহিনী। মংডুর অনেক গ্রামের বাসিন্দারা বিদ্রোহী ও সেনাদের মধ্যকার লড়াইয়ের কারণে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

জানা যায়, স্থানীয়রা সেখানে কামানের গোলা ও গুলির শব্দ শুনতে পেয়েছেন। দুপুর পর্যন্ত তীব্র লড়াই হয়েছে। সেনারা অসংখ্য গুলি ছুড়েছে। সকালে একটি যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে