ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দুই যুবকের আত্মহত্যা মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী হাসছে স্পেন, কাঁদছে আর্জেন্টিনা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: মানসিক ট্রমায় অনেক শিক্ষার্থী গুরুর মন্ত্রে ধরাশায়ী শিষ্য বাহরাইনে মার্কিন পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

রমজানে কুয়েতে ৪ ঘণ্টার অফিস

আসন্ন রমজানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ঘোষণা দিয়েছে, পবিত্র এ মাসে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দিনে মাত্র ৪ ঘণ্টা
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:১০ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:১০ সময়
রমজানে কুয়েতে ৪ ঘণ্টার অফিস ছবি : সংগৃহীত
আসন্ন রমজানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ঘোষণা দিয়েছে, পবিত্র এ মাসে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দিনে মাত্র ৪ ঘণ্টা অফিস করবেন। এছাড়া এরসঙ্গে থাকবে দুটি ‘গ্রেস পিরিয়ডও’।

সিদ্ধান্ত অনুযায়ী, নারীরা প্রতিদিন দুটি গ্রেস পিরিয়ড পাবেন। যেগুলোর প্রত্যেকটির ব্যাপ্তি হবে ১৫ মিনিট। যার একটি থাকবে অফিস সময় শুরু হওয়ার আগে। আরেকটি অফিস সময় শেষ হওয়ার পর। অর্থাৎ অফিসের সময় শুরু হওয়ার ১৫ মিনিট পর্যন্ত চাইলে নারীরা দেরি করে আসতে পারবেন। আবার তারা চাইলে ১৫ মিনিট আগেও বের হয়ে যেতে পারবেন। এজন্য তাদের কোনো জবাবদিহিতা বা শাস্তির মুখে পড়তে হবে না।

অপরদিকে পুরুষদের রমজান মাসে ৪ ঘণ্টা ১৫ মিনিট অফিস করতে হবে। তারা একটি গ্রেস পিরিডয় পাবেন। যা অফিস শুরুর সময় থাকবে।

কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিভাগের ‘২০২৩ সালের কর্মদক্ষতা মূল্যায়নের’ পরই এই ঘোষণা এসেছে। এ বিভাগের সহকারী সচিব সালাহ খালেদ আল সাকাবি জানিয়েছেন, কর্মদক্ষতা বিবেচনা করে রমজানে কর্মীরা ভালো পরিমাণ অর্থ বোনাস পাবেন।

তবে সরকারের বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রয়োজন অনুযায়ী, শিফট এবং অফিস সময় নির্ধারণ করার সুযোগ পাবে।

আগামী ১১ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসেবে পবিত্র এ মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। ফলে এখনই রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সূত্র: গালফ নিউজ
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?