ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দেশের চিকিৎসকরা জ্ঞান প্রকাশের সুযোগ পান না : স্বাস্থ্যমন্ত্রী

দেশের চিকিৎসকরা জ্ঞান প্রকাশের সুযোগ পান না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর শেখ
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৫ সময়
দেশের চিকিৎসকরা জ্ঞান প্রকাশের সুযোগ পান না : স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
দেশের চিকিৎসকরা জ্ঞান প্রকাশের সুযোগ পান না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ভুটান থেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসা রোগীর’ সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের থেকে কম না। আমাদের একটাই সমস্যা, দেশের চিকিৎসকরা সুযোগ পান না। ভালো কাজ করার জন্য পরিবেশ লাগে। সেই পরিবেশের অভাবে অনেকে তাদের জ্ঞানটা ঠিকমতো প্রকাশ করতে পারে না। শুধু এ কারমা দেমার (ভূটান থেকে আসা রোগী) বিষয় নয়, সাম্প্রতিক সময়ে আমাদের দেশের চিকিৎসকরা মাথা জোড়া লাগানো শিশুকে অপারেশনের মাধ্যমে সফলভাবে আলাদা করেছেন। যদিও হাঙ্গেরির চিকিৎসক ছিল। তারপরেও বাংলাদেশি চিকিৎসকদের যে অক্লান্ত পরিশ্রম করেছে, তা প্রশংসার দাবিদার। অপারেশনের পরেও চিকিৎসার অনেক বিষয় থাকে, তা আমাদের চিকিৎসকরাই দেখেছেন। ওপরওয়ালার আশির্বাদে বাচ্চা দুইটা এখনও সুস্থ অবস্থায় বেঁচে আছে। এটি বিশ্বে একটি বিরল ঘটনা।

তিনি আরও বলেন, ‘ভূটানে আমাদের একটা টিম গিয়েছিল। আমরা যখন গিয়েছিলাম, আমি আউটডোরে ছিলাম তখন এ মেয়েটা সম্পর্কে আলাপ হয়। আমরা তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ভাবি। আমি সে সময় সেদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করি এবং প্রধানমন্ত্রীকে মেসেজ করি। আমরা তাকে একজন রোগী নিয়ে আসার কথা জানাই। তিনি আমাদের বলেন ঠিক আছে নিয়ে আসো।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ